মালদা

বাহাদুরপুর মোহামাদিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে গন ডেপুটেশন তৃণমূল ছাত্র পরিষদের

বিভিন্ন দাবী দাওয়া নিয়ে মোহামাদিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে একটি ডেপুটেশন পেশ করল কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এই মর্মে এদিন স্কুল চত্বরে মোতায়েন করা হয়েছিলো কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। 

        জানা যায়, এদিন বাহাদুরপুর মোহামাদিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মেহেবুর রহমানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এই ডেপুটেশন পত্র পেশ করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। মিড ডে মিল খাবারে দুর্নীতি, সবুজ সাথী প্রকল্পে দুর্নীতি সহ মোট ১২ দফা দাবী নিয়ে এদিন এই ডেপুটেশন দেওয়া কর্মসূচী করা হয়। জানা যায় এই ডেপুটেশন কর্মসূচীতে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি তৌসিক আহমেদ। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://youtu.be/IW7puIv1gIg